ঈশ্বরদীতে ২ দিন ব্যাপী আয়কর মেলা শুরু

0
2607

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম :: ‘সুখি স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ পদিপাদ্যে আজ রোববার সকালে সার্কেল-১২ ঈশ্বরদীতে দু’দিন ব্যাপী আয়োজিত আয়কর মেলার বণার্ঢ্য উদ্বোধন করা হয়েছে। আয়কর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্যানেল (মহিলা ভাইস) চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।
সার্কেল-১২ সহকারি কর কমিশনার কর অঞ্চল রাজশাহী মোঃ মকবুল হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঈশ্বরদী সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, বিশিষ্ট ধান-চাউল ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম ও অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। উপ-কর কমিশনারের কার্যালয় ঈশ্বরদী অফিস চত্বরে এ অনুষ্ঠনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আমিরুল ইসলাম সানি রাজশাহী বেতার।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কারিগর হতে হলে আয়কর প্রদানের বিকল্প নাই। আয়কর দিয়ে সরকারকে দেশের মানুষের সহযোগিতা করা দরকার। আয়কর প্রদানের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করে দেশের উন্নয়নে কাজ করা সম্ভব। আগে মানুষ আয়কর দিতে ভয় পেত কিন্তু বর্তমানে মানুষ আয়কর দিতে এগিয়ে এসেছে। একজন নাগরিক আয়কর দিয়ে নিজেকে গৌরবান্বিত করতে পারেন। বড় বড় করদাতারা কর প্রদান করে সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। সাধারন ব্যবসায়ীরা কর অফিসকে বাড়তি ঝামেলা মনে করেন।
বক্তরা আরও বলেন, আয়কর অফিসের প্রতি মানুষের যে ভ্রান্ত ধারনা সেটা পরিবর্তনের জন্য আয়কর অফিসকে আরও উদ্যোগী হতে হবে বলেও এ কথা জানান। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১১ লক্ষের কিছু বেশি মানুষ আয়কর দেন এটি অত্যান্ত নগন্য বলেও উল্লেখ করেন। সুখি সমৃদ্ধি দেশ গড়তে হলে কর দানের বিকল্প নেই। এ সময় আয়কর দাতা ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।