
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদের নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক তফসীল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিয়ে আলোচনা। এরমধ্যে বৃহত্তর কুষ্টিয়া থেকে গত শুক্রবার ঢাকার নয়াপল্টন বিএনপি অফিসে শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুমকুম রহমান। এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি জানাজানি হলে কুষ্টিয়া জেলা মহিলা দল সহ বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই তার জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এর মধ্যে অনেকেই তাকে যোগ্য ও ত্যাগী হবে হিসেবে সংরক্ষিত আসনে এমপি পদে দেখতে প্রত্যাশার কথা জানিয়েছেন। অনেকেই বলছেন, এই পদে তিনি একমাত্র যোগ্য দাবিদার, কারণ জনপ্রিয়তা হিসেবে তার যেমন অনেক অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তার এই ত্যাগ অবশ্যই দল মূল্যায়ন করবে। তাছাড়া পারিবারিকভাবে তিনি ক্লিন ইমেজধারী সুশিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে বৃহত্তর কুষ্টিয়ার সবার কাছে পরিচিত।
নেতাকর্মীরা জানান, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করায় আমরা বৃহত্তর কুষ্টিয়াবাসী খুশি। কারণ এই পদে কুষ্টিয়ার দলীয় নেতাকর্মীসহ অনেকের মুখে মুখে আলোচনার শীর্ষে উঠে এসেছে কুমকুম রহমানের নাম। ইতিমধ্যেই বিএনপিসহ সর্বস্থরের মানুষজন তাকে ওই পদে পেতে আগ্রহ প্রকাশ করছেন। গতকাল ১১ই এপ্রিল ঢাকার নয়াপল্টন বিএনপি অফিসে শীর্ষ নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে নেতৃবৃন্দরা বলেন বৃহত্তর কুষ্টিয়া জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুমকুম রহমান পারিবারিক, সামাজিক অবস্থান, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার অভিজ্ঞতার আলোকে তাকে বৃহত্তর কুষ্টিয়া মহিলা এমপি হিসেবে প্রয়োজন। এজন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ও সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষপ কামনা করেন।

























