
গড়াইনিউজ ২৪.কম:: রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি নমুনা দেন। এরপর সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তার করোনা শনাক্ত আসে।
তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি পর থেকে বাসায় আইসোলেশনে আছেন এসপি মাসুদ হোসেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।
এদিকে, সোমবার রামেকের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়।

























