কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ: মামলা দায়ের

0
693

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামে । এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে ইবি থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে যার মধ্যে ছানাউল্লাহ নামে এক আসামী গ্রেফতার করে ইবি থানা পুলিশ। এজাহার সুত্রে জানাযায় ম গত ০৫ বছর পূর্ব হইতে ইবি থানাধীন ছয়ঘরিয়া গ্রামস্থ জনৈক জলিল মন্ডল (৭৫), পিতা-মৃত জসিম মন্ডল, সাং-নৃসিংহপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া এর ৮০ শতাংশ একটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ করে আসছে আনোয়ার হোসেন । উক্ত পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে একই এলাকার মোঃ মিজানুর রহমান মিজান (৩৫), ছানাউল্লাহ (৬২), মোঃ সাইফুল রহমান, রাশিদুল মোঃ মন্টু সরদার দের সাথে মাছ চাষী আনোয়ারের বিরোধ সৃষ্টি হয়।উক্ত বিরোধকে কেন্দ্র করে ইং-৩০/০৫/২০২২ তারিখ রাত্র অনুমান ০২.০০ ঘটিকার সময় আনোয়ার ও তার ছেলে পুুকুরের পাহারা দেওয়ার সময় অভিযুক্ত আসামীগণ হাতে বাশের লাঠি, কাঠের বাটাম নিয়ে ইবি থানাধীন ছয়ঘরিয়া গ্রামস্থ লিজকৃত পুকুরে অনাধিকার প্রবেশ করে কীটনাশক বিষ লিজকৃত পুকুরে দিতে থাকে। উক্ত বিষ দেওয়া বাদী আনোয়ারের ছেলে দেখে ফেললে আসামীরা আনোয়ার সহ তার ছেলের উপর ক্ষীপ্ত হয়ে ০১ নং আসামীর হুকুমে ০২,০৩,০৪ ও ০৫ নং আসামীরা হাতে থাকা বাশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। আনোয়ার মাটিতে পড়ে গেলে শার্টের বাম পকেটে থাকা ১,৩০০/- টাকা ০১ নং আসামী নিয়ে নেয় ও পুনরায় পুকুরে বিষ দিতে থাকে। বাদী আনোয়ারের ডাক চিৎকারে আনোয়ারের ছেলে ও পুকুরের পাহারায় থাকা লোকজন এগিয়ে আসলে উপরোক্ত আসামীগণ পুকুরে পানিতে বিষ দেওয়া বন্ধ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বিষ প্রয়োগের পরেই পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায় আনুমানিক ৮,৪০,০০০/- টাকার ক্ষতি সাধন হয়। এ বিষয়ে মামলার বাদী আনোয়ার জানান প্রায় ৯ লক্ষ টাকার মাছ মরে যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেছি, পুকুরের বিষয় প্রয়োগের পরেও তারা বিভিন্ন মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে,আমি এই ঘটনার সঠিক বিচার চাই ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং একজন আসামীকে আমরা গ্রেফতার করেছি, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।