কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

0
1622

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি আতিয়ার মোড়ে কনক গ্যং এর নেতৃত্বে চলছে অবৈধভাবে বালু উত্তোলন আবার একই ইউনিয়নের রাইডাংগা নামক জায়গা থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিস এর নেতৃত্বে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। জানা যায়,হাটর্কোট থেকে নিষেধাজ্ঞা জারি হবার পর কুষ্টিয়া জেলার অধিকাংশ বালুরঘাটে বালু উত্তোলন কুষ্টিয়া জেলা প্রশাসন কতৃক নিষিদ্ধ ঘোষণা করা হয় ।এরই ধারাবাহিকতায় জেলার বর্তমানে অধিকাংশ বালুরঘাট বালু উত্তোলন বন্ধ থাকার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমারখালী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে । এ ব্যাপারে আতিয়ার মোড়ে বালুরঘাটের নেতৃত্বে থাকা কনকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা তেমন কিছু জানি না আপনি আলীভাই এর সাথে কথা বলেন তার কথামতো আলীর সাথে যোগাযোগ করা হলে আলী জানান, বালু উত্তোলনে বিষয়টি সবাই জানে সবাইকে ম্যানেজ করেই আমরা বালু উত্তোলন করছি । তিনি আরো জানান বিষয়টি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি তুষার ভাই দেখাশোনা করেন তিনি সবার সঙ্গে কথা বলেই বালু উত্তোলনের বিষয় টি ম্যানেজ করে যাচ্ছেন। আবার একই ইউনিয়নের রাইডাংগা বালির ঘাটের নেতৃত্ব থাকা ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিস অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া যায়। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে আনিসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি । প্রতিনিয়ত এভাবে অবৈধভাবে বালূ উত্তোলনের ফলে হুমকির মুখে পদ্মাপাড়ের শতশত মানুষ ও আবাদী জমি । কুমারখালী পদ্মা পাড়ের অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি সঠিক জানি না তবেএ ধরনের অবৈধ কাজ হলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব ।