
রাব্বী আহমেদ, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া (৩) সদর আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এর নির্বাচনি প্রচারনায় কুষ্টিয়া জেলা জাসাস দিনভর কুষ্টিয়া সদর আসনের বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে(২০২৬), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদীয় আসন ৭৭ কুষ্টিয়া (৩) সদর আসনে ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কে নির্বাচিত করতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুষ্টিয়া জেলা কমিটি ভোট প্রচারনা করতে কুষ্টিয়া সদর আসনের বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেন। এসময় জাসাস নেতৃবৃন্দ স্থানীয় মানুষদের সাথে কুশল বিনিময় করেন তাদের খোঁজ খবর নেন এবং কুষ্টিয়া সদর আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান, কুষ্টিয়া জেলা জাসাস নেতৃবৃন্দ বলেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার দলমত নির্বিশেষে কুষ্টিয়ার গণমানুষের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসাবে নিজেকে প্রমান করতে পেরেছেন, নিসন্দেহে কুষ্টিয়ার সর্বস্থরের মানুষের কাছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কুষ্টিয়ার গন মানুষের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ইমারান আহমেদ সঞ্জু সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সিনিয়র সহসভাপতি মোঃ ফরিদ আলী খান,সহসভাপতি মোঃ শামসুল আলম, সহসভাপতি মোঃ মোরশেদ আলী টোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টুটুল সহ জেলা জাসাস জেলা নেতৃবৃন্দ, জিয়ারাখী ইউনিয়ন,করিমপুর বাজার দুর্বাচারা বাজার,হরিনারায়ণপুর বাজার, বৃত্তিপাড়া বাজার, ঝাউদিয়া বাজার, পাটিকাবাড়ি, গোস্বামীদুর্গাপুর সহ সদর আসনের সকল ইউনিয়নে জনসংযোগ করেন।

























