
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ ১১ নভেম্বর ২০২৫ইং মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে ৫ দিন ব্যাপি মুবিপ পৌষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ফারহানা হেয়ার এন্ড বিউটি কেয়ার নিবেদিত মুক্ত আকাশ বাই সেল পরিবার এর উদ্যোগে আয়োজিত মুবিপ পৌষ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের উন্মুক্ত মঞ্চে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবং কেক কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্ত আকাশ বাই সেল পরিবার এর এডমিন রামিম, ফারহানা হেয়ার এন্ড বিউটি কেয়ার এর সত্বাধিকারী ফারহানা ফারদিন পপি, মুক্তি আশরাফ, গড়াইনিউজ এর সম্পাদক আতিকুর জামান ছন্দ, মো: রাসেল পারভেজ সাবেক সেক্রেটারী রোটারী ক্লাব অব কুষ্টিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতা মো: আয়াশ, উদ্দ্যোক্তা নাসিমা আহমেদ, সালমা আক্তার, নিলুফা আক্তার সহ মেলায় অংশ গ্রহনকারী স্টল এর সত্বাধীকারিগন। মুবিপ এর এ্যাডমিন মুক্তি আশরাফ ও মেলার আয়োজকদের সাথে কথা বলে জানা যায় ১১ তারিখে শুরু হয়ে মেলা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ থেকে রাত ১১ পর্যন্ত মেলার কার্যক্রম অব্যাহত থাকবে।

























