জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড পেলেন কুষ্টিয়ার প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন

0
2307

গড়াইনিউজ২৪.কম:: সমাজসেবায় অবদান রাখায় জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড পেলেন অসহায় পথশিশু, বাল্য বিবাহ, মাদক, মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কাজ করা কুষ্টিয়ার সুনামধন্য সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়ার সভাপতি এস এম সুমন। গতাকল রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা চাইনিজ রেস্টুরেন্টে এক জমকাল অনুষ্ঠান এর মধ্য দিয়ে এই জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যান মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, অনুষ্ঠানে প্রত্যয় যুব সংঘের পক্ষ থেকে এ পদক গ্রহন করেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন ও সাধারন সম্পাদক তামজিদ বিশ্বাস তনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অভিনেতা আহমেদ শরীফ,ভাষা আন্দোলনের ভাষাসৈনিক রেজাউল করিম, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি, গবেষক, সুরকার লেখক প্রাকৃতজ শামিমরুমি টিটন, আই ডি ই বি এর সাধারন সম্পাদক সামসুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর অতিরিক্ত পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম, বঙ্গবন্ধু গবেষনা কেন্দ্র এর সভাপতি সামসুন নাহার আজিজ লীনা, রোটারিয়ান শরীফা খাতুন আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, শামিম হুসাইন শিবলী চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ফোরাম, কবির চৌধুরী তন্ময় সভাপতি বাংলাদেশ অনলাইন এ্যাক্টিভিস্টি ফোরাম, লায়ন জেবিন সুলতানা কান্তা সদস্য ধর্ম বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় বাংলা কল্যান ট্রাস্টের চেয়ারম্যান আলতাফ মাহমুদ জসিম উদ্দিন। অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার বক্তব্য এর শুরুতেই বলেন যে আমি প্রথমেই সব চেয়ে বেশি খুশি হলাম যে একজন অভিনেতা, যাকে আপনারা সবাই চেনেন, আর সেই মানুষ টি তার মুল্যবান সময় টুকো একটা সামাজিক ভাল কাজ বাল্য বিবাহ, মাদক, পথশিশুদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রত্যয় যুব সংঘ এর মাধ্যমে, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার যায়গা থেকে এগিয়ে এসেছেন এক শ্রেনির মানুষের জন্য, এসময় তিনি আরো বলেন যে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে, জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে। আমরা আশা করি বর্তমান সরকারের আমলে দেশ আরো এগিয়ে যাবে, আর সে জন্য দরকার এই সমাজের দেশের মানুষের সহযোগিতা। এ দেশে যদি উন্নয়ন হয় তবে সেটা শেখ হাসিনার হাত ধরেই হয়। তিনি আরো বলেন যে আজকের এই জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের জন্য আমার দোঁয়া রইলো, আশা করি তোমরাও তোমাদের কাজের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে। অনুষ্ঠান এর আলোচনা পর্ব শেষে বাংলাদেশের বিভিন্ন্য জেলার সংগঠক দের মাঝে জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হয়, অনুষ্টান শেষে সকলেই ডিনার পার্টিতে অংশ নেন।