শেরপুরের ঝিনাইগাতিতে কোন ক্রমেই থামছে না বণ্য হাতি ও মানুষের লড়াই!

0
1320

শেরপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: শেরপুরের ঝিনাইগাতিতে কোন ক্রমেই থামছে না বণ্য হাতির তান্ডব, এই পর্যন্ত এ লড়াইয়ে ৯জন নিহত হয়েছেন ও ২টি হাতি মারা যায়। জানা যায়, গত ২৩/০৯/২০১৬ ছোট গজনির ললেন, ২৬/০৯/২০১৬ বাকা কুড়ার কিবিরন বেওয়া, ১০/১০/২০১৬ বাকা কুড়ার বাশিরাম চাম্বুগং, ১৩/১০/২০১৬ রাত ৮টার দিকে কাংশা ইউনিয়নের আয়তন নেছা, কালা জহুর ও হাই, ১৪/১০/২০১৬ তাওয়াকুচা এলাকার এক নারী ও গত রাত ১০টার দিকে শ্রীবরদী উপজেলার ইয়ার আলি নামের (৮২) এক বৃদ্ধর জীবণ কেড়ে নেয়। বিপরীতে ১/১০/২০১৬ ও ১৬/১০/২০১৬ তে ২টি হাতি বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায়। কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম গড়াইনিউজ২৪ কে জানায়, হাতির আক্রমনে ৯জন নিহত, শতাদিক ঘড়বারি নষ্ট ও প্রায় ৬০একর জমির ফসলের ক্ষতি হয়। আমরা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি। এদিকে প্রশাসন ক্ষতি পুরনের ব্যাবস্থা করেছে।