সাংবাদিক ফারুক আহমেদ পিনুর মৃত্যুতে গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবার শোকাহত

0
1641

আশরাফুল হক টিপু, গড়াইনিউজ২৪.কম:: এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনু (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম নামাজের জানাযা। জানা যায়, মঙ্গলবার রাতে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে রেখে গেছেন। এদিকে সাংবাদিক ফারুক আহমেদ পিনুর মৃত্যুতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে রাতেই আত্মীয়-স্বজনসহ দীর্ঘদিনের সহকর্মীরা তার কুষ্টিয়া শহরের ঈদগাহপাড়ার বাড়িতে সমবেদনা জানাতে ভিড় জমান। সাংবাদিক পিনুর মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আবদুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সাগরসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন।