ডাঃ সানাউর হত্যাকান্ডের রহস্য উদঘাটন নিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের “প্রেস ব্রিফিং”অনুষ্ঠিত

0
1573

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন বটতৈল এর শিশির মাঠে গত ২০/০৫/২০১৬ খ্রিঃ তারিখ জেএমবি কর্তৃক ডাঃ মীর সানাউর রহমান (সানা) এর আলোচিত হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আমাসী গ্রেফতার ও কুষ্টিয়া জেলার জেএমবির আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করার সময় পুলিশের সাথে গুলি বিনিময়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার গুলিবিন্ধ হয়ে মারা যাওয়ার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম মনির-উজ-জামান বিপিএম, রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ। এ বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ্জামান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বলেন, বিকাশ, শফিউল অনেক দিন ধরে তালহা নামের বস ওদের সাথে যোগাযোগ করে। বিকাশ ও শফিউল এর গড ফাদার টুলু। টুলু মোল্লা কুষ্টিয়ায় অনেক হত্যার পরিকল্পনা করে। সে অনেক দিন যাবত ডা: সানা কে টার্গেট করেছিল। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন বটতৈল এর শিশির মাঠে গত ২০/০৫/২০১৬ খ্রিঃ তারিখ জেএমবি কর্তৃক ডাঃ মীর সানাউর রহমান (সানা) এর আলোচিত হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আমাসী গ্রেফতার ও কুষ্টিয়া জেলার জেএমবির আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করার সময় পুলিশের সাথে গুলি বিনিময়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার গুলিবিন্ধ হয়ে মারা যাওয়ার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২২ তারিখ-২৫/০৫/২০১৬ ধারা-৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড। পুলিশ হেফাজতে থাকা আসামীদের জিজ্ঞাসাবাদ এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি হতে জানা যায় যে এই মামলার ঘটনার সাথে জড়িত আসামী বিকাশ গুলশানে হলিআর্টিজান রেস্তোঁরায় হামলা করতে গিয়ে নিহত হয়। সানা ডাক্তার হত্যাকান্ডের সাথে জড়িত অপর আসামী শফিউল ইসলাম ডন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠে হামলার ঘটনার গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব এর হাতে ধরা পড়ে। এবং পরবতীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। অপরদিকে আসামী বাইক হাসান নজরুল আরএমপি, রাশাহীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।
পুলিশ হেফাজতে থাকা আসামীদের জিজ্ঞাসা কালে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লাকে কবুরহাট এলাকার একটি পরিত্যাক্ত চাতাল হতে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে টুলু মোল্লা গ্রেফতার এড়ানোর জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি করে। অভিযান পরিচালনাকারী অফিসার নিজেদের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে পাল্টা গুলি করে। পরবতীতে গুলিবিদ্ধ সশস্ত্র অবস্থায় গুরুত্বর আহত টুলু মোল্লাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ্জামান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে আরো বলেন, আমি আপনাদের অবহিত করতে চাই যে, হোমিওপ্যাথি ডাক্তার মীর সানাউর রহমান সানা হত্যকান্ডের মূল রহস্য তদন্তের মাধ্যমে সর্ম্পূণভাবে উদঘটিত হয়েছে এবং এই হত্যাকান্ডে যারা জড়িত প্রকৃত আসামীদের সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অতিসত্বর মামলাটি বিচারের জন্য বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করা হবে। তিনি আর ও বলেন কুষ্টিয়ায় এখন আর কোন নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে এই ব্যাপারে প্রশাসন খুব নজরে রেখেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব প্রলয় চিসিম। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) জনাব মোঃ জয়নুল আবেদীন এবং কুষ্টিয়া জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।