ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায়

0
1637

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী পৌর এলাকার বাজার সংলগ্ন প্রাণ কেন্দ্র হওয়ার পরেও অবহেলিত মহল্লা হচ্ছে আমবগান। এখানে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়। বাড়িতে পানি ঢুকে ঘরে থাকা আসবাব পত্র নষ্ট হয়ে যায়। ভুক্তভোগীরা মনে করেন পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হয়ে থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে সামান্য বৃষ্টিতেই শহরের আমবাগান কলোনীর রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তা দেখে মনে হবে এটি একটি জলাশয় কিংবা দীঘি। পানি অপসারনের ব্যবস্থা না থাকায় পৌরসভার উদাসিনতায় সামান্য বৃষ্টিতে তা তলিয়ে যায়। তখন এভাবে পরিহিত কাপড় উচুঁ করে হাটতে হয়। বৃষ্টিতে রাস্তা তলিয়ে যাওয়াতে সেখানে দুরন্ত ছেলেরা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আমবাগানের স্থায়ী বাসিন্দা আব্দুস সামাদ, জাহানারা বেগম, সাকিবুল হাসান, হাসিনা খাতুন, সাহাব উদ্দিন ও মেহেদি হাসান বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা-ঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। নিয়মিত ডাষ্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দূগন্ধ ছড়িয়ে পড়ে। স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের নাক-মুখ হাত দিয়ে চেপে চলাচল করতে হয়। বৃষ্টির পানিতে খোলা ডাষ্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায় দিন রাতের বেলায় আমবাগানের পৌর লাইট পোষ্টের লাইট গুলো জ্বলে না। বর্ষার দিনে রাতের বেলায় এলাকাবাসির চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণ পেতে আমবাগানবাসি পত্রিকার মাধ্যমে পৌর মেয়র ও কাউন্সিলরদের সু-নজর কামনা করছেন।