
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া দৌলতপুরে দৈনিক লালনভূমি পত্রিকার উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য ও দৌলতপুর জাতীয় সাংবাদিক সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাংবাদিক বিপ্লবকে মুঠো ফোনে অপহরণ ও হত্যার হুমকি দিচ্ছে একদল সন্ত্রাসীরা।
গতকাল ১১/১০/২০২৩ইং সন্ধ্যা ৭.০০ ঘটিকায় মরিচা ইউনিয়নে সংবাদ সংগ্রহ করার সময় মুঠো ফোনে বার বার অপহরণ খুন, গুম ও হত্যার হুমকি দেয়। এই বিষয়ে আজ ১২/১০/২০২৩ইং তারিখে আনুমানিক ১২.০০ ঘটিকার সময় দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৬২৭। বর্তমানে দৌলতপুর সহ কুষ্টিয়ার প্রতিটি উপজেলায় সংবাদ কর্মীদের নির্যাতন খুন গুম অপহরণের মাত্রা বেড়ে চলেছে। কুষ্টিয়া জেলায় সাংবাদিকদের খুন গুম হত্যা করে প্রশাসনের নাকের ডগার উপর ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে বিপ্লব ও তার পরিবার। অজ্ঞাতনামা মোবাইল নম্বর হইতে ০১৯৫৩ ৭৮৬৭০৫, +৮০৩০০২৫৬৯৫ ও +৮৮০১৩০৫ ৩৯৫৭৬৯, এই মোবাইল নম্বর গুলো যেকোন মুহূর্তে তাকে অপহরণ ও হত্যা করতে পারে । সে কারনেব মোবাইল নম্বর গুলো ট্র্যাকিং করে প্রকৃত দোষীকে শনাক্ত করে শাস্তির জোড় দাবি জানিয়েছেন সাংবাদিক বিপ্লব।

























