“আমরা সবাই” সংগঠন এর উদ্যোগে শাক-সবজি বিনামূল্যে বিতরণ!

0
873

তামান্না ইসলাম ইভা, গড়াইনিউজ২৪.কম:: গত ২৫ জুন করোনাকালীন এ মহামারির জন্য স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই” এর সমন্বয়ক আল-আমীন শেখ হিমেল এর উদ্যোগে আরো একটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আর এই কর্মসূচীতে অসহায় অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আমরা সবাই সংগঠনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই” এর সমন্বয়ক আল-আমীন শেখ হিমেল বলেন, আমরা সবাই জানি করোনা মহামারী ক্রমশই বেশি ঝুঁকির দিকে যাচ্ছে। তাই যারা দিন আনে দিন খাই এ সকল মানুষদের কথা বিবেচনা করে গতকালকে আমরা সবাই সংগঠন বিনামূল্যে শাক-সবজি বিতরণ করি। স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সবাই” এর শাক সবজী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমরা সবাই সংগঠনের উপদেষ্টা সদস্য সানজিদা পারভীন (পলি), সংগঠনের সহ-সমন্বয়ক আল-আমীন শিশির, সহ-সমন্বয়ক হৃদয় আহমেদ সুজন, সদস্য তামান্না ইসলাম ইভা, অমি হাসান, সানজিদ ইসলাম রনি, হৃদয়, বাঁধন, অন্তু, আশিকুর রহমান, কানিজ রিয়া, রুমন, অন্তর, বিপ্লব হোসেন সাজু সহ আরো অনেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।