মরহুম খন্দকার হালিমুজ্জামান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0
768

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: প্রয়াত ব্যবসায়িক ও ঠিকাদার খন্দকার হালিমুজ্জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ জানুয়ারী) বাদ মাগরিব গড়াইনিউজ পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খন্দকার হালিমুজ্জামান বিশিষ্ট ঠিকাদার ও সনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি মৃত্যুবরন করেন ২০২২ সালের ১৫ই জানুয়ারী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নাজমুল হক। মিলাদ ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও দৈনিক লালন কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুর জামান ছন্দ, সি: সহ: সম্পাদক সেলিম রেজা সালাম, দৈনিক লালন কন্ঠ পত্রিকার সহঃ সম্পাদক মফিজুর রহমান মফি, মোঃ আলমগীর হোসেন, মোঃ রমজান আলী, সহঃ বার্তা সম্পাদক মোঃ রাব্বী আহমেদ, স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল কাদরী, আতিক হাসান সবুজ, মোঃ রুবেল হোসেন, শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আকাতুজ্জামান ছনি, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ফিরোজ উর রহমান মোঃ বিজয় প্রমুখ। মৃত্যুকালে মরহুম খন্দকার হালিমুজ্জামান স্ত্রী সালেহা জামান, বড় কন্যা রোকসানা ইয়াসমিন, বড় ছেলে খন্দকার আতিকুর জামান ছন্দ, ছোট ছেলে খন্দকার আকাতুজ্জামান ছনি, ছোট কন্যা তানমিনা ইয়াসমীন অথৈ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।