দেশে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা

0
767

দেশে করোনা শনাক্ত বাড়ছে।

গড়াইনিউজ২৪.কম ::দেশে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৭২ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক বেশি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য থেকে এই সংখ্যা জানা গেছে। এর আগে অধিদপ্তর জানায়, গতকাল সোমবার ৬৯৮ জন এবং রবিবার ৩৬৩ জন করোনা শনাক্ত হয়েছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছে ১২ হাজার ২১১ জন। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮২ হাজার ১২৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৪ হাজার ২০৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ১৬ জন। করোনা আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন আট হাজার ৮৩৪ জন, আর নারী তিন হাজার ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মৃত ৩০ জনের তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের আট জন, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই জন করে, আর রংপুর বিভাগের একজন।

 

শারমিন আক্তার সোমা ,গড়াইনিউজ২৪.কম