

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় মাধ্যমিক পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম এর আজ শুভ জন্মদিন। নাদিরা খানম এর জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রেডিও জট্টিল এর চেয়ারম্যান ফারহানা ফারদিন পপি ও গড়াইনিউজ এর সম্পাদক আতিকুর জামান ছন্দ।
জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নাদিরা খানম বলেন আমি সব সময় নিজেকে যুক্তির আলোয় মুক্তি ঘটিয়ে প্রতিভা বিকশিত করে আলোকিত করতে চায় এই সমাজকে। এর আগে তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষন কার্যক্রমের আওতায় ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হন নাদিরা খানম। লাখো কন্ঠে জাতীয় সঙ্গীতে জেলা টিমের নেতৃত্ব দিয়ে চমক সৃষ্টি করেন। এছাড়াও রেড ক্রিসেন্টের স্কুল সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কুষ্টিয়া জেলার সরকারি শিক্ষক সমিতির সেক্রেটারির পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ও লালন একাডেমীর আজীবন সদস্য, কুষ্টিয়া লেডিস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ মহিলা সংস্থার সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। নাদিরা খানম স্বপ্ন দেখেন নারী ও শিশুদের কল্যাণে কাজ করার। তিনি আরো বলেন, আমি দুস্থ-অসহায় নারী ও শিশুদের কল্যাণে অবিরাম গতিতে কাজ করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য নিরলসভাবে কাজ করতে চায়।
























