শেরপুরে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

0
1459

শেরপুর সংবাদাতা, গড়াইনিউজ২৪.কম:: মায়ানমারে রোহিঙ্গা প্রদেশে, নোবেল জয়ী নেত্রী আংসং সূচী সরকার বাহিনীও সামরিক বাহিনী সম্প্রতি মুসলমানদের উপর যে নির্মম আত্যচার,গনহত্যা, ধর্ষন, লুন্ঠন, বাড়ি ঘরে আগ্নিসংযোগ সহ সকল প্রকার ধ্বংসযঙ্গ চালাচ্ছে তার প্রতিবাদে বিশ্ব মানবাধিকার  সংস্থা সহ অন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট দ্রুত হস্তক্ষেপের জন্য শেরপুরে মানব বন্ধন হয়।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, সি পি বি জেলা শাখা,সম্মিলিত সামাজিক  আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশন, শেরপুর রক্তদান কর্মসূচী, শেরপুর গ্রাজুয়েট ক্লাব,উইনাইটেড স্কুল, সরকারী মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধনে অংশ নেয়।

এ সময় মানবাধিকার বাস্তবায়ন  কমিশন  সভাপতি শওকত হোসেন  বলেন, সূচীর নোভেল পুরস্কার বাতিল করে আন্তর্জাতিক ভাবে মায়ানমারকে চাপ নেওয়া আহবান জানান, সাধারন সম্পাদক আবু রায়হান আল মাসুম বলেন,  কেন এই নিমর্মতা,আজ মায়ানমার রাষ্ট্র নিজেই যখন হত্যাযজ্ঞে নেমেছে তখন আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া উপায় নেই।এছাড়াও সি পি বি নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী,বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।