নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি: আতিকুজ্জামান ছন্দ

0
1083

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কে জানো, বাংলাদেশ কে চেনো এই শ্লোগান কে সামনের রেখে কুষ্টিয়ায় স্কুল ভিত্তিক রেডিও জট্টিল বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা ২০২০ এর দ্বিতীয় দিনের মত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়ার চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রেডিও জট্টিল এর আয়োজনে ছয় দিনব্যাপী উক্ত কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকল কে এক সাথে কাজ করতে হবে। রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীর সব চেয়ে বড় সম্পদ, আর এই সম্পদ সঠিক ভাবে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আমাদের এই চেষ্টা। আগামী তে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু আরো ছড়িয়ে দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা এই স্কুল ভিত্তিক কার্যক্রম চালিয় যাবো। রেডিও জট্টিলের আয়োজনে দ্বিতীয় দিনের স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আলোচনা সভায় চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা নাসরিন এর সভাপতিত্বে ও রেডিও জট্টিলের প্রোগ্রামিং ডিরেক্টর এস এম সুমনের উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক শেখ নাজমুল হোসেন, এসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও প্রত্যয় যুব সংঘের কার্যনির্বাহী সদস্য এস কে সজিব, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান, আকিব শাহরিয়ার সৌরভ, প্রত্যয় যুব সংঘের আল আমিন পাপ্পু, শাহরিয়ার রাব্বি , আরেফিন ইমরান, সহ শিক্ষক, সদস্য, ছাত্র ছাত্রী, ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রেডিও জট্টিল বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।