
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম :: স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুষ্টিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো, জহির রায়হান। এসময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাঃ মোঃ আবু হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক হাসিনা মমতাজ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা বাবলুর রহমান, প্রবেশন কর্মকর্তা সুশান্ত কুমার পাল, সাফের নির্বাহী পরিচালক আ: রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা কে কে এম ফজলে রাব্বী। এসময় বক্তারা বলেন, অটিজম বা প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষ্যে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রতিবন্ধীদের কল্যাণে ও তাদের কাঙ্খিত লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থা, সুশীল সমাজ এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ভিন্ন মানববৈচিত্রের অধিকারী এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।সারাদেশের মধ্যে কুষ্টিয়ায় অটিজমের মুল কারন হলো অধিক্যহারে তামাকের চাষ। ৩১হাজারের মধ্যে ১১হাজার অটিষ্টিক রয়েছে দৌলতপুরে।

























