ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল পাকিস্তান

0
2508
গড়াইনিউজ২৪.কম:: ওভাল টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে সমতা এনেছে পাকিস্তান। ইংল্যান্ড ১২৬ রানে পিছিয়ে থেকে রবিবার দিনের খেলা শুরু করে ৮৮/৪ নিয়ে। কিন্তু লাঞ্চের পর দুই বলে পর পর দুই উইকেট পড়ে গেলে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। স্পিনার ইয়াসির শাহ ৭১ রানে পাঁচ উইকেট নেন এবং পাকিস্তান জয়ের জন্য ৪০ রানের টার্গেট পায়। আজহার আলী চা বিরতির পর ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করেন। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।