
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে জেলার সম্ভাব্য প্রার্থীদের ভোট প্রার্থনায় দোড়ঝাপ শুরু হয়েছে। আগামী ১৭ই অক্টোবর ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। আর এই জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড কুষ্টিয়া সদরে সদস্য প্রার্থী হিসাবে জনগণের সেবা করার জন্য দাড়িয়েছে জেলা পরিষদ এর সাবেক সদস্য ঢোল প্রতীক নিয়ে মোঃ মামুন অর রশিদ।
ঢোল প্রতীক নিয়ে মোঃ মামুন অর রশিদ নিজেকে বিজয়ী করার লক্ষে কুষ্টিয়া পৌরসভা ও কুষ্টিয়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান গণের নিকট ভোট প্রার্থনা করছেন। মোঃ মামুন অর রশিদ বলেন, আমি যদি আবারো সদস্য নির্বাচিত হয় তাহলে প্রত্যেকটি ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়নমুখী কর্মকান্ড সম্নীত হয়ে কাজ করবেন বলে ব্যাক্ত করছেন। আজ মঙ্গলবার আলামপুর, জিয়ারখী, গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ মামুন অর রশিদ কে বিজয়ী হওয়ার লক্ষে গণসংযোগ করতে দেখা গেছে।
একান্ত সাক্ষাৎকারে মোঃ মামুন অর রশিদ জানান, সুষ্টু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এ লক্ষে আজকে আমার এই নির্বাচনী প্রচারনা। শিক্ষা সংস্কৃতি আইনের শাসন প্রতিষ্ঠা রাষ্ট্রীয় উন্নয়ন আমার একান্ত কাম্য।

























