কুষ্টিয়ার মিরপুরে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ!

0
2325
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ঈদ বস্ত্র বিতরণ করছেন। ছবিঃ গড়াইনিউজ।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ:: অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ১০ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। রবিবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের তার নিজ বাসভবনে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন। সকলে এ ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের মা খাদেজা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- কামারুল আরেফিনের স্ত্রী সামসুন্নাহার শেফালী আরেফিন, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাজেদুল আলম বাচ্চু, কামারুল আরেফিনের বড় ভাই সামসুল আরেফিন অমূল্য, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।