
রাজবাড়ী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে অবৈধ জুয়া ব্যবসা চক্রের প্রধান মান্দার আলী কাজী (৪০) রাজবাড়ীর মেছোঘাটা এলাকা থেকে ২১০ পিস ইয়াবা সহ আটক। মন্দার কাজি দৌলতদিয়া উপজেলার ছদন কাজির ছেলে উপজেলার বাহিন চর এলাকার বাসিন্দা পিতাঃ ছদন কাজি ডিবি ওসি ভূইয়া মোঃ কামাল হোসেন গড়াইনিউজ২৪.কম কে জানান মন্দার কাজি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরিতে রমরমা জুয়ার ব্যাবসা চালিয়ে আসছিল, পাশাপাশি ইয়াবা ট্যাবলেট পাইকারী সাপ্লাইয়ার। কামাল হোসেন আরো বলেন পুর্বে তার বিরুদ্ধে আরো ০৮ টি মামলা রয়েছে, মামলা এখন বিজ্ঞ আদালতে বিচারাধীন। রয়েছে আজ সোমবার দুপুর ১২টা ২০ মিঃ মন্দার কাজি কে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাজবাড়ীর মেছঘাটা এলাকা থেকে গ্রেফতার করি পরে তাকে জেল হাজতে সোপর্দ করি।

























