কক্সবাজারে ১৫ কোটি টাকার মাদক ধ্বংস

0
1380

গড়াইনিউজ২৪.কম:: কক্সবাজারে ১৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে কক্সবাজারস্থ বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে-৪০ বোতল ফেন্সিডিল, ৬ হাজার বিয়ার, সাড়ে ৪ লাখ ইয়াবা, ৯ হাজার ৮৭২ বোতল বিদেশি মদ, ৫’শ ৫৫ লিটার দেশীয় মদ ও সাড়ে ৩৬ কেজি গাঁজা। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্নেল তানভির আলম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রমুখ।