
আহম্মেদ নাসির, পাংশা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: শনিবার সন্ধা ৭ টার দিকে রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার পাতুরিয়া মৃগী বাজার থেকে একাধিক মামলার আসামী ডালিম (৩৭) কে গ্রেফতার করেন রাজবাড়ী ডিবি পুলিশ। এই বিষয়ে ডিবির ওসি ভূঁইয়া মোঃ কামাল হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি সত্যতা শিকার করেন, তিনি বলেন ডালিম দির্ঘদিন ধরে ইয়াবার ব্যাবসা করে আসছে তার নামে এর আগেও মামলা রয়েছে। গতকাল সন্ধ্যায় ৫৫ পিস ইয়াবা সহ পাতুরিয়ার ( কালুখালী) মৃগী বাজার থেকে সন্ধ্যায় আমরা ডালিম কে গ্রেফতার করি ।

























