
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ রাতে কুষ্টিয়া শিল্প ও বাণিজ্য মেলায় জেলা প্রশাসন অভিযান করে জুয়ার আসর ও লটারী বন্ধ করে দেয়। সব মালামাল জব্দসহ দুই জন কে এক মাস করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। কুষ্টিয়া শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার জরে আক্রান্ত কুষ্টিয়া বাসী । সারা শহর ও ডিস চ্যানেলে শুধু ভাসছে জুয়ার প্রসংসার কথা। বিশিষ্ট ব্যাক্তিদের মুখ বন্ধ করাতে আজ সাধারণ মানুষের মুখে ছিঃ-ছিঃ শব্দ বলাও গোপনে চলছে । তবুও কর্তপক্ষ আড়ালে অনেক মহলের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় থেমে নেই এখানকার অনিয়ম ও আইন ভঙ্গের কর্মকান্ডপ্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে। আজ কদিন সচেতন মহল ও সামাজিক গনমাধ্যম ফেসবুকে সমলোচনার ঝড় উঠেছ মেলার জুয়ার আসরের বিরুদ্ধে । এরই পেক্ষিতে আজ রাত আনুমানিক ১২টার দিকে জেলা প্রশাসক মো: জহির রায়হানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক অাহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের অনুমতি বিহিন প্রকাশ্য জুয়া চালানোর অপরাধে ২ জনকে আটক করে। অাটককৃতরা হলেন কুষ্টিয়া থানা পাড়া এলাকার নিজাম উদ্দীনের ছেলে মিজানুর রহমান ভিজা ও জয়পুরহাট এলাকার বকুল হোসেনের ছেলে অাহসান হাবিব। এদের দুই জনকে এক মাসকরে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান অাদালতের হাকিম নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল অালম। সেখান থেকে ১৬টি মটরসাইকেল, তিনটি বাই সাইকেল, তিনটি ড্রেসিংটেবিল, দুইটি ওয়ালটন ফ্রিজসহ পুরুষ্কারের জন্য রাখা বিভিন্ন উপহার সামগ্রী জব্দ করা হয়। লটারী ও নিস্যকারী জুয়ার আসর বন্ধ করে দেওয়ায় কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মো: জহির রায়হান মহোদয় ও কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বিপিএম, পিপিএম (সেবা) কে সচেতন মহল ও কুষ্টিয়াবাসী ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছন।

























