কুষ্টিয়ায় গ্যাস হলে আমার প্রতিষ্ঠান আরো উন্নত করা সম্ভব হবে – চেয়ারম্যান মজিবর রহমান

0
2425

গড়াইনিউজ২৪: গ্যাস প্রকল্প চালু হলে উপকৃত হতো কুষ্টিয়াসহ এই অঞ্চলের মানুষ। আমাদের এ অঞ্চলের মানুষের জন্য গ্যাসলাইন অতি জরুরি। বাসাবাড়িতে রান্না ছাড়াও সিএনজি গ্যাসচালিত মাইক্রোবাস ইত্যাদি চালকদের সুবিধা হতো। যেহেতু সরকার এ প্রকল্পটি হাতে নিয়েছিল, সেহেতু দ্রুত কাজ করা হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হতো। এলাকাবাসী জানান, এ সরকারের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি। এখন গ্যাস চাই। গ্যাসের লাইন হলে আমাদের এলাকার মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমান জানান, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে খুব শিগগিরই এ প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হয়। এবং দ্রুত কাজ শেষ করা হয়। কুষ্টিয়ায় গ্যাস হলে আমার প্রতিষ্ঠান আরো উন্নত করা সম্ভব হবে। পাবনা থেকে সিলিন্ডারে করে কুষ্টিয়াতে গ্যাস আনতে আমাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। তাই কুষ্টিয়ায় গ্যাসের লাইন টানা হলে দেশের অর্থনীতিতে আরো বৈদেশিক মুদ্রা যোগ করা সম্ভব হবে। সারা দেশে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার ভেড়ামারা-খুলনা গ্যাস লাইনসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কুষ্টিয়ায় বড় একটি প্রকল্প বন্ধ হয়ে থাকায় সরকারের উন্নয়ন প্রকল্পের স্লোগানকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন এখানকার সচেতন এলাকাবাসী।