পৌর যুবদলের নেতৃবৃন্দকে ঈশ্বরদী পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সংবর্ধনা প্রদান

0
2407

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: পৌর যুবদলের অনুমোদিত নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঈশ্বরদী পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গত মঙ্গলবার (১৬) মে রাতে শহরের মিলপট্রি এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া পরিবেশে সংবর্ধনা প্রদান করেন।  পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আক্তারুজ্জামান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন সম্পাদক এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান লুলু, কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল ও সাধারন সম্পাদক জাকির হোসেন জুয়েল। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক, মাসুদ রানা, সিরাজুল ইসলাম রতন, হাসান আলী, দুলাল মন্ডল, আনসার আলী, ওয়াহিদ মুরাদ, সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আজিজুর রহমান শাহিন ও পৌর স্বেচ্ছাসেবকদলের সম্পাদক সামসুজোহা পিপপু, বক্তারা বলেন, দীর্ঘ দিন পর হলেও পৌর যুবদলের নবগঠিত কমিটির অনুমোদন হয়েছে। যুবদলের বর্তমান নেতৃবৃন্দ পৌর এলাকার সকল ওয়ার্ডের পরিক্ষিত নেতাকর্মীদের সমন্বয় করে একটি শক্তিশালী কমিটি গঠন করে তাদের রাজনীতি চালিয়ে যাবে। যুবদল হচ্ছে বিএনপির প্রধান চালিকা শক্তি। বিএনপি যুবদলের নেতাকর্মীদের শুধু মাত্র দিক নির্দেশনা দিয়ে থাকে। সকল আন্দোলন সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা জাড়ালো ভূমিকা রেখে থাকে। এই কমিটি আগামীতে হাসিনা সরকার হঠাও আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে তাদের দক্ষতা প্রমাণ করবে।