কুষ্টিয়ায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

0
2377

আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম:: দীর্ঘ চার বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্যবসায়ীদের প্রধান সংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল কুষ্টিয়া শহরের বড় বাজারস্থ চেম্বার ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিন চলে ভোট গ্রহণ। ৮শ ৮৫ জন ভোটারদের মধ্যে ৮শ ১২ জন ভোটার ১২টি পদের জন্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২৪ জন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ২৮ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে ১২ জন পরিচালক নির্বাচিত করেছেন ভোটাররা। আগে ৯টি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচন হয়েছে। এ নির্বাচনের পর ২১ জন পরিচালক সভাপতি, সহ-সভাপতি নির্বাচিত করবেন। প্রধান নির্বাচন কমিশনে দায়িত্বে রয়েছেন কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডঃ মীর সানোয়ার হোসেন। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। সকাল থেকে ভোট প্রদান করতে যান কুষ্টিয়া-৩ কুমারখালী-খোকসা আসনের এমপি আব্দুর রউফ ও তার সহধর্মীনি জান্নাতুল নাহার, বিআরবি কেবল এন্ড ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, সাবেক এমপি আলহাজ্ব মেহেদী আহামেদ রুমি, কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী, জেলা জাসদ সভাপতি আলহাজ গোলাম মহসীন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ব্যবসায়ী ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালীউল বারী চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীগণ। শেষ মুহুর্তেও প্রার্থীরা ভোটারদের মন জয় করতে চেষ্টা চালিয়েছেন। নির্বাচনে মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম ৫৫১ ভোট পেয়ে ১ম হয়েছেন, এসএম আলমগীর হোসেন আলম ৫৪৯ ভোট পেয়ে ২য় হয়েছেন, হাজী মোঃ ওমর ফারুক ৫৩৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন, হাজী মোঃ রবিউল ইসলাম ৫১৯ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন, খন্দকার জিয়াদুল হক ৫১২ ভোট পেয়ে ৫ম হয়েছেন, মোঃ পারভেজ আনোয়ার তনু ৪৯২ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন, হাজী মোঃ আখতারুজ্জামান ৪৬৪ ভোট পেয়ে ৭ম হয়েছেন, মোঃ সাইফুল আলম ৪৫২ ভোট পেয়ে ৮ম হয়েছেন, মোঃ শহিদুল ইসলাম ৪৩৭ ভোট পেয়ে ৯ম হয়েছেন, মোঃ জাকিরুল ইসলাম ৪১৬ ভোট পেয়ে ১০ম হয়েছেন, মোঃ আব্দুল কাদের জুয়েল ৩৯১ ভোট পেয়ে ১১তম হয়েছেন, মোঃ নজরুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে ১২তম হয়েছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশসহ সংশি­ষ্ট আইনশৃংলাবাহিনী নিয়োজিত করা হয়েছিল। ভোট গ্রহণ শেষে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ভোট গণনা সম্পন্ন হয়।