
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভার কুঠিবাড়ী গ্রামের আলহাজ্ব মোঃ ইউনুস আলী ছোট ছেলে মোঃ মিরাজুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় কনস্টেবল হতে এএসআই(নিঃ) পদোন্নতি প্রাপ্ত হন। আজ ০৫ নভেম্বর খুলনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নিজামুল হক মোল্যা তাকে এই পদোন্নতি প্রদান করেন। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি অসংখ্য পুরস্কার লাভ করেন। তিনি চাকুরীর পাশাপশি খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ হতে এমএ পাশ করেন। বর্তমানে খুলনা সেন্ট্রাল ‘ল’ কলেজে এলএলবি ২য় বর্ষে অধ্যয়নরত। তিনি তার চাকুরী জীবনে ভবিষ্যতে আরও উন্নতির লক্ষ্যে সকলের নিকট দোয়া প্রার্থী।

























