স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন শাজাহান আলী শেখ!

0
731

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আসন্ন আগামী ২রা নভেম্বর ২০২২ইং তারিখে ৬নং জিয়ারখী ইউনিয়ন পরিষদ এর নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছে জিয়ারখী ইউনিয়নের জনগণ। নির্বাচনের তফশীল অনুযায়ী আসন্ন জিয়ারখী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম আজ জমা দিলেন জিয়ারখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলী শেখ। তিনি বলেন, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পাওয়ার পরে সর্বাত্মক জনগণের পক্ষে কাজ করেছি এবং করেই যাচ্ছি। আমার পরিষদ জনগণের জন্য উম্মুক্ত ছিলো। আমার এলাকার যে কোন সমস্যা আমি সঠিকভাবে দায়িত্ব নিয়ে পালন করেছি। আমি এবার স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সেবা করার জন্য দাড়িয়েছি। ইনশাল্লাহ জনগণের সর্মথনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।