কুমারখালীতে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন অটোরিকশা প্রতীকের!

0
745

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে জেলার সম্ভাব্য প্রার্থীদের ভোট প্রার্থনায় দোড়ঝাপ শুরু হয়েছে। আগামী ১৭ই অক্টোবর ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। আর এই জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড কুমারখালী সদস্য প্রার্থী হিসাবে জনগণের সেবা করার জন্য দাড়িয়েছে অটোরিকশা প্রতীক নিয়ে মোঃ সেলিম হক।
অটোরিক্রা প্রতীক নিয়ে মোঃ সেলিম হক নিজেকে বিজয়ী করার লক্ষে কুমারখালী পৌরসভা ও কুমারখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান গণের নিকট ভোট প্রার্থনা করছেন। সেলিম হক বলেন, আমি যদি সদস্য নির্বাচিত হয় তাহলে প্রত্যেকটি ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়নমুখী কর্মকান্ড সম্নীত হয়ে কাজ করবেন বলে ব্যাক্ত করছেন। আজ মঙ্গলবার কয়া ইউনিয়ন পরিষদে জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ সেলিম হক কে বিজয়ী হওয়ার লক্ষে গণসংযোগ করতে দেখা গেছে।
একান্ত সাক্ষাৎকারে মোঃ সেলিম হক জানান, সুষ্টু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এ লক্ষে আজকে আমার এই নির্বাচনী প্রচারনা। শিক্ষা সংস্কৃতি আইনের শাসন প্রতিষ্ঠা রাষ্ট্রিয় উন্নয়ন আমার একান্ত কাম্য।