
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: অবশেষে বাংলা ক্যালেন্ডার নতুন বছরের আগমন হয়েছে, সেটি হল বাংলা নববর্ষ ১৪২৯ এবং পহেলা বৈশাখ ২০২২। গত দুই বছর করোনা মহামারীর কারনে বাংলাদেশ এ দিনটি জাঁকজমক ভাবে পালন করা হয়নি এবং কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে এইবার বাংলাদেশ সরকার এই দিনটি উদযাপন এর জন্য ঘোষণা দিয়েছে। তবে দুপুর ২টার মধ্যে বাংলা নববর্ষ সংক্রান্ত সকল আয়োজন এর কার্যক্রম শেষ করতে হবে। এবছর পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত মঙ্গল শোভাযাত্রা রমনার বটমূলে আয়োজন করা হবে। এই শোভাযাত্রায় বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার পহেলা বৈশাখ পবিত্র রমজান মাস এ শুরু হয়েছে। বিশ্বব্যাপী সকল মুসলিমগণ সিয়াম সাধনা শুরু করেছে। তাই এই পবিত্র মাসে সকল মুসলিম ভাই–বোনদের সংযত থেকে এই সংস্কৃতিতে অংশগ্রহণ করা উচিত। প্রতিবছর বাংলা নববর্ষের দিনে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এ বছর পবিত্র রমজান মাস উপলক্ষে তেমন বিশেষ আয়োজন করা হবে না। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় সকল স্কুল কলেজে নিজ নিজ উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে তবে দুপুরের মধ্যে শেষ করতে হবে সকল প্রকার অনুষ্ঠান। ১৪২৯ পহেলা বৈশাখ উপলক্ষে কুষ্টিয়াসহ দেশবাসীকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা।

























