ভয়কে জয় করে বাংলা বর্ষবরণ: অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন

0
788
অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: নববর্ষ উদযাপনের একটা অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা। এতে বাঙালি সংস্কৃতির নানা দিক চিত্র, মুখোশ আর প্রতীকের মাধ্যমে তুলে ধরা হয়। অপশক্তির হুমকি ছিল। আগাম তৎপরতা ছিল। কিন্তু বাঙালি কখনোই অন্ধকারে ভয় পায় না। দীর্ঘ দুই বছর করোনা মহামারীর পরে পবিত্র মাহে রমজানের মধ্যে নববর্ষের পূণ্য আলোয় অন্ধকার যেন বিদায় নিয়েছে। মঙ্গলের জয়ধ্বণি বেজেছে। বাংলা নববর্ষের এবারের মঙ্গল শোভাযাত্রা নানা কারণে গুরুত্বপূর্ণ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সারা দেশে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ এই মূল ¯েøাগানে শোভাযাত্রা বিষয়ে দৌলতপুর মডেল কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন বলেন, ‘‘কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন সন্ত্রাস ও জঙ্গিবাদী যে অপশক্তি আছে, মঙ্গল শোভাযাত্রা থেকে আমরা তথা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় তাদের নির্মূল করেছি। সেইসঙ্গে শান্তি সমৃদ্ধি ও সফলতা বয়ে এনেছি। অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন আরো বলেন, ‘‘পাঠ্যপুস্তকের বিষয় নির্বাচনে সাম্প্রদায়িক বিবেচনা এবং চিরায়ত শিল্প ভাস্কর্যকে ‘মূর্তি’ আখ্যা দিয়ে ধ্বংস করার হুমকি দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিলো। এই সংকট থেকে দেশকে উদ্ধার করার দায় আমাদের ওপরও রয়েছে। তিনি আরো বলেন, ‘‘বাঙালির বর্ষবরণ সার্বজনীন এক অনুষ্ঠান। এটা মঙ্গলের। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই টেকেনি, টিকবে না। তাই এই পবিত্র মাহে রমজানে সবাই সংযত হয় এবং সবাইকে ১৪২৯ বাংলা নববর্ষের শুভেচ্ছা।
লেখক ও শিক্ষাবিদ: অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন।