
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১নং কয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন টিটন ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানে রয়েছে। ১ নং কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় গরীব ও অসহায় মানুষের আস্থার প্রতীক সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন টিটন। তিনি ১নং কয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর বিপদের বন্ধু। ওয়ার্ডবাসীর বিপদে আপদে যখন তাকে ডাকে তখনই তাকে কাছে পায়। মোঃ আনোয়ার হোসেন টিটন ১ নং কয়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি তার ওয়ার্ডকে কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চান। তিনি কয়া ইউনিয়নের অসহায় মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে করোনা মহামারীতে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তিনি কয়া ইউনিয়নকে একটি দুর্নীতি মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। কয়া ইউনিয়নের সাধারণ জনগন আরো বলেন, আমাদের ওয়ার্ডের মেম্বার না হয়েও তিনি এলাকার মেম্বারের মতো কাজ করে যাচ্ছেন। কয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে একত্রে করে সরকারের দেওয়া নীতি মালা মেনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ প্রদান করে জনগণের মনের মাঝে জায়গা করে নিয়েছেন মোঃ আনোয়ার হোসেন টিটন। তিনি এই করোনা মহামারির মধ্যেও ওয়ার্ডের সকল মানুষের ঘরে ঘরে নিজস্ব অর্থায়নে সকল সাহায্য সহ প্রাতিষ্ঠানিক সাহায্য পৌছায়ে দিয়েছেন। তারা বলেন টিটন এর মত এরকম একজন মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন দ্রæত সম্ভব হতো। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সময় লাগবে না। তাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সহযোদ্ধা হিসেবে কয়া ইউনিয়ন পরিষদে ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসাবে দেখতে চাই ১ নং কয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

























