

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে জুগিয়া মাদারসা পশ্চিমপাড়া এলাকায় ক্যানালের উপরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, ১৪ নং ওয়ার্ডের মোঃ মজিবর রহমান এর ছেলে রাজু পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ৫টি দোকান ঘর নির্মাণ করছেন।
স্থানীয়দের আলোচনার মুখে তিনি তড়িঘড়ি করে দোকান ঘরের কাজ শেষ করতে ব্যস্ত আছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপরে অনেক গাছ ছিলো সেই গাছ গুলো কেটে ফেলে ক্যানাল বালি দিয়ে ভরাট করে তার উপরে দোকান ঘর নির্মাণ করছে। এই বিষয়ে স্থানীয়দের কারোর কথা কর্নপাত করছেন না মজিবর ও তার ছেলে রাজু।
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপনা করতে নিষেধ করতেই কারও কথায় কর্ণপাত না করে কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছেন বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে দোকান ঘর নির্মাণকারী রাজু বলেন, ‘আমার জায়গায় আমি দোকান ঘর করতেছি। এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা নয়। এটা আমার বাব দাদার সম্পত্তি এর বাহিরে তিনি আর কোনো মন্তব্য করেন নাই। ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিন জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। কিন্তু আমি শুনেছি মজিবর রহমান দোকান ঘর নির্মাণ করছে। এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এসও বলেন, জায়গাটি যদি পানি উন্নয়ন বোর্ডের হয়ে থাকে তাহলে উচ্ছেদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























