
চুয়াডাঙ্গা প্রতিনিধি, তানভির আহমেদ সোহেল, গড়াইনিউজ২৪.কম:: চুয়াডাঙ্গার-আলমডাঙ্গা থানার বিশেষ অভিযান পরিচালনা কালে পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলার ২৮ জন আসামিকে গ্রেফতার করে। জানাযায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ও সকল এসআই, এএসআই বিভিন্ন ক্যম্প ইনচার্জ সম্মিলিতভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিডান চালিয়ে রেজাউল, সোহেল, মিরাজুল, সুমন, সবুর নেছা, মামুন, শাহীন, শুকুর আলী, আমিরুল, মইন উদ্দিন, তমিজ উদ্দিন, আজম আলী, তামিজ উদ্দিন, সেলিম, জহুরুল, রফুল, ফিরোজ, আকরাম সম্পাদক খাতুনসহ ২১ জনকে আটক করে। গতকাল সকালেই তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এসআই সাজ্জাদ, এএসআই হুমায়ুন, এসআই কামরুজ্জামান, এএসআই আল–আমীন, এএসআই ফসিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে বেলগাছি গ্রামের আমিন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের কুবারক আলীর ছেলে শুভ, বিনোদপুর গ্রামের মৃত দাউদ মোল¬ার ছেলে মোলাম, বেলগাছি গ্রামের নিয়াদ আলীর ছেলে জাহাঙ্গীর, রায়লক্ষীপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম, কোর্টপাড়ার বাদলের ছেলে বাপ্পাকে আটক করে। আজ সোমবার এদের সংশি¬ষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

























