টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
1445

গড়াইনিউজ২৪.কম:: বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামছে বাংলাদেশ। টাইগারদের আজ প্রথম ম্যাচ হলেও এটা দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার। উদ্বোধন ম্যাচেই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই দলটির বিপক্ষেই  নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুভ সূচনা করার প্রত্যাশা টাইগারদের। অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য প্রথম ম্যাচে বাজে হারের ধাক্কা কাটিয়ে ওঠা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।