সাতক্ষীরার নগরঘাটায় মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান!

0
639

মোঃ শাহিনুর রহমান শাহিন, স্টাফ রিপোর্টার, গড়াইনিউজ২৪.কম:: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে সিরাজুল ইসলামের ঘরবাড়ি ও আশপাশে তল্লাশি অভিযান চালিয়েছে সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তর। সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের সাব ইন্সপেক্টর বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে প্রায় দেড় ঘন্টা ব্যাপী এ অভিযান চালানো হয়। তবে এ অভিযানে কিছুই পাইনি বলে জানা গেছে। এসময় সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি আগে ব্যবসা করতাম এখন কোন ব্যবসা করি না। কিন্তু মানুষ মিথ্যা কথা বলে পুলিশ কর্মকর্তাদের মিথ্যা সংবাদ দিয়ে আমার বাড়ি ডেকে এনে ঘরবাড়ি ও চারপাশ তল্লাশি চালাচ্ছে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য। আমি এখন মাদকদ্রব্যের ব্যবসা করি না। আমি ভালো হয়ে গিয়েছি। এখন আমার সংসার ধর্ম নিয়ে ব্যস্ততার ভিতরে আছি। সিরাজুল ইসলামের বড় স্ত্রী জানান, আমার স্বামী এখন মাদকের ব্যবসা-বাণিজ্য কিছুই করেনা। মাদকদ্রব্য অধিদপ্তর সাতক্ষীরার সাব ইন্সপেক্টর বিজয় কুমার মজুমদার সাংবাদিকদের জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য কিছুই পাই নি। আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাদকদ্রব্যের উপর জিরোটলারেন্স নীতি বাস্তবায়ানের লক্ষে সব সময় কাজ করে যাচ্ছি।