বাগেরহাটে অর্জিত সফলতা পরিদর্শন করলেন ১০ইউপির চেয়ারম্যান

0
2524

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: শিক্ষা, স্বাস্থ্য, স্যেনিটেশন, পরিবার পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অংশগ্রহনমুলক বাজেট, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল সেন্টার,পরিবেশ সংরক্ষন, বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন, শতভাগ হোল্ডিং ট্যাক্স আদায়সহ সকল উন্নয়ন মিলে এ যেন এক সম্ভাবনার অনন্য বেতাগা। সেই বেতাগার সকল সফলতা তাদের স্বঃ স্বঃ ইউনিয়নের তৃনমূলে ছড়িয়ে দেওয়ার জন্য বাগেরহাট জেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সচিবরা অভিজ্ঞতা সেয়ারিং করেছেন। এউপলক্ষে এক পারস্পরিক শিখন কর্মসুচির কর্মশালা বৃহস্পতিবার সকালে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশনের আহবায়ক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেতাগা ইউপির চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ইউনিয়ন-কে এমন-ই একটি ধারায় নিয়ে যেতে পেরেছি যে আগামী ২০১৮-২০১৯অর্থ বছরে এডিবি এলজিএসপি সহ সরকারী কোন অর্থ ছাড়াই নিজেস্ব অর্থায়নে বাজেট ঘোষনা করে ইউনিয়নের উন্নয়ন করতে সক্ষম হব। তিনি আরো বলেন, তাঁর ইউনিয়ন পরিষদের ১৪টি স্ট্যাডিং কমিটির মাধ্যমে উচ্চশিক্ষা সহায়তা ও স¤প্রসারণ প্রকল্প চালু, প্রতিবন্ধিদের কল্যানে প্রতিবন্ধি ফান্ড গঠন, শতভাগ ইউপি কর আদায়, শতভাগ স্যানিটেশন, মানসম্মাত ল্যাট্রিন তৈরী, শতভাগ বিদ্যুতায়ন, বঙ্গবন্ধু বনায়নের ১১টি সমিতি গঠন, মাতৃমূত্যু ও শিশু মূত্যুর হার শুণ্যের কোটায় আনায়ন ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গঠন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে জনগনের চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম হয়েছি। সিআইজি ফোরামের সভাপতি ও শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটুগোপাল দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রিম লিডার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বশিরুল ইসলাম, তেলিগাতী ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার, হোগলাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম নান্না, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান এইচ এম মিজানুর রহমান বাবুল, বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাশ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, রামপাল ইউপি চেয়ারম্যান মোঃ জামিল হাসান জামু, রাজনগর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ও স্বঃ স্বঃ ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। সভা শেষে তারা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাসকাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সারাদেশের সাড়া জাগানো অর্গানিক বেতাগা এবং অর্ধকোটি টাকা ব্যায়ে নির্মিত ওয়াটার স্লাপাই প্লান্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।