
আজ ৫ই মে কুষ্টিয়ার কিছু স্থানীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত টেন্ডারবাজি, হাট-ঘাটনিয়ন্ত্রণসহ নানা অপকর্মের হোতা কুষ্টিয়ার হাইব্রীড নেতার দাপটে অসহায় আওয়ামী লীগের নেতা-কর্মিরা, উপজেলা নির্বাচনে ভোট কেটে নেওয়ার নীল নকশা বাস্তবায়ন করার অভিযোগ শিরোনামের শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মো: জহুরুল ইসলাম। আজ এক প্রতিবাদ লিপিতে তিনি এ প্রতিবেদনটিকে কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে বলেন, বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে সাংবাদিককে প্রভাবিত করে সংবাদটি পরিবেশন করা হয়েছে। কে বা কাহারা আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানোয়াট ও মিথ্যা তথ্য উপস্থাপন করে যে প্রতিবেদন লেখা হয়েছে তাতে আমার রাজনীতির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। আমি এ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: জহুরুল ইসলাম
সদস্য
কুষ্টিয়া জেলা পরিষদ।

























