জয়পুরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনে সভা অনুষ্ঠিত

0
1496

মো: অমিত হাসান, জয়পুরহাট প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম::  তথ্য মন্ত্রণালয়ের সন্ত্রাস,নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনে প্রচারনার অংশ হিসাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় ।   আজ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সন্ত্রাস,নাশকতা ও জঙ্গিবাদ মূলক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো মাসুদুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল জলিল মিয়া ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন আল আজাদ , সাংবাদিক আবু বক্কর সিদ্দিক প্রমূখ । সভায় স্ব স্ব ক্ষেএে জঙ্গিবাদ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী প্রচারনা অব্যাহত রাখার আহবান জানানো হয় । সাংবাদিক শিক্ষক ছাড়া ও সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানরা এ সভায় অংশগ্রহন করেন ।