কুষ্টিয়ায় ত্বক ফর্সা করার ভেজাল ক্রীম তৈরী করছে রানী কেমিক্যাল ওয়ার্কস !

0
3243

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম :: ত্বকের যতেœ প্রতিনিয়ত আমরা কত কিছুই করে থাকি। ব্যস্ত জীবনে হয়তো ঘরোয়া উপায়ে সব সময় ত্বকের যতœ করা হয়ে ওঠে না। তাই আমাদের নির্ভর করতেই হয় ফেয়ারনেস ক্রীমের ওপর। কিন্তু যেনতেন ক্রীমের ব্যবহার কিন্তু আপনার ত্বকের জন্যে হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। দ্রুত বুড়িয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, মসৃণতা নষ্ট সব ত্বকে নানা স্থায়ী দাগও পড়ে যেতে পারে। অথচ গ্রামের বাসাবাড়িতে তৈরী হচ্ছেত্বকের রং ফর্সা করার ক্রিম। এরকমই এক ভুয়া কসমেটিকস ফ্যাক্টরীর সন্ধান পাওয়া গেছে কুষ্টিয়ায়। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় আমিরুল ইসলামের বাড়ীতে গড়ে ওঠা রানী কেমিক্যাল ওয়ার্কস কোম্পানী নামের এক প্রতিষ্ঠানে ভেজাল ত্বক ফর্সা করা ক্রীম তৈরী করে তা দীর্ঘদিন ধরে বাজারজোত করণ করে আসছে। আমিরুল ইসলামের ছেলে রানা এই ব্যবসা পরিচালনা করে থাকে। স¤প্রতি সেখানে গিয়ে দেখা যায়, বাড়ীতে বসবাসযোগ্য আবাসিক এলাকায় গড়ে ওঠা কারখানায় তৈরী হচ্ছে বিএসটিআই এর অনুমোদনবিহীন ত্বক ফর্সা করার ক্রীম তৈরীর কাঁচামাল দিয়ে তৈরী করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্যাকেটের গায়ে বিএসটিআই বিডিএস১৩৮২ নাং সীল দেওয়া রয়েছে। কারখানায় কেমিষ্ট ছাড়াই এসব পন্য উৎপাদন করে থাকে। রানী কেমিক্যাল ওয়ার্কস কোম্পানীর মালিক রানার সাথে কথা হলে তিনি জানান, বানিয়াপাড়া গ্রামে আমার বাড়ী। আমি সেখানেই এই রং ফর্সা করার ক্রীম তৈরী করে থাকি। আমার কোম্পানীর বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে। তবে সেটা তিনি দেখাতে পারেননি। এছাড়াও কেমিষ্ট রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেমিষ্ট ছাড়া তো কোন পণ্য উৎপাদন করা সম্ভব নয়। আমার কেমিষ্ট ফরিদপুর এলাকায় তাকে। মাঝে মাঝে তাকে ডেকে আনা হয়। তবে তার মোবাইল নং দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। খুলনা বিএসটিআইয়ের কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান রানী কেমিক্যাল ওয়ার্কস কোম্পানী নামে কোন প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়নি।