কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত – ১

0
1433

গড়াইনিউজ২৪.কম::কুষ্টিয়ায় বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত (নসিমন)চালক নিহত হয়েছেন। ঈদের দিন মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারখাদা ত্রিমোহনীর একটি কারখানার সামনে এঘটনা ঘটে এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত নসিমন চালক ওবাইদুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার জানান , বিকেলে একজন যাত্রী নিয়ে নসিমনচালক ওবাইদুর কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবোঝাই দূরপাল্লার পরিবহন নসিমনকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে নসিমনের চালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।