
আমির হোসেন শিকদার, স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অদ্য ০৬.০৬.২০২৩ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় শহীদ হাসান চত্বরে তীব্র গরমে অতিষ্ঠ পথচারী সর্বসাধারণকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত পানের ব্যবস্থা করান। এসময় পুলিশ সুপার মহোদয় তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিতভাবে প্রচুর পানি, খাবার স্যালাইন ও লেবুর শরবত পান করার পরামর্শ দেন। জেলা পুলিশের আয়োজনে তীব্র তাপদাহে লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানির এ ব্যবস্থা চলমান থাকবে। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূপ্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর শতেমনি প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, জনাব মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা, জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

























