কুষ্টিয়ায় পশ্চিম মজমপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে একজন আহত!

0
1720

গড়াই নিউজ প্রতিবেদন: আজ ১লা মে রোজ শনিবার দুপুর ১ টা ৪০ মিনিটের সময় পশ্চিম মজমপুর জামে মসজিদের পাশে নির্মাণধীন বহুতল ভবন থেকে ইট পড়ে আঃ আলীম (৪৮) নামে একজন মুসল্লি গুরতর আহত হয়েছেন। তথ্য অনুসন্ধানে জানা যায় শহরের পশ্চিম মজমপুর জামে মসজিদেও পাশে ডাঃ মহম্মোদ কাউসার ও তার তিনজন সহযোগীর মালিকানায় বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন।!ভবনটি ৬ তলা পর্যন্ত ঢালাই কাজ সম্পন্ন হয়েছে চলছেদেয়ালগাথুনীর কাজ । কিন্তু নিয়ম অনুযায়ী ভবনে পার্শবত্তি স্থানে চলাচলরত মানুষজন রক্ষায় নিরাপত্তা বেষ্টান না করেই নির্মাণ কাজ করা হচ্ছে। এমনকি মে দিবসে শ্রমিকদের ছুটি থাকলেও কাওছার ডাঃ এর ভবন নির্মাণের কাজ বন্ধ থাকেনি।এমনিতেই ।ঐ ভবন নিয়ে স্থানীয় জনগণের ভিতরে অসন্তোশ বিরাজ করছে। অভিযোগ পৌর নিয়ম লংখন কওে ভবন নির্মান করা হচ্ছে। এমন কি পৌরসভার ড্রেনের উপওে নির্মাণ করা হচ্ছে। আজ যোহরের নামাজের পওে পশ্চিম মজমপুর নিবাসী আঃআলীম (৪৮) মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দ্যোশ্যে রওনা দিলে নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে ঘটনাস্থলেই আলিম লুটিয়ে পড়ে। মসজিদেও মুসল্লি ও স্থানীয় জনগন আলিম কে দ্রæত সদও হাতপাতালে নিয়ে গেলে কর্ত্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। আলিমের অবস্থা আশংকা জনক। অপরিকল্পিত ভবন নির্মান ও অভিযোগের বিষয়ে কথা বলার জন্য সরজমিনে গেলে মালিকদের কাউকে পাওয়া যায়নি। এলাকার জনগণ জানায় ঘটনার পর ভবনে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছে।