
গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ ৭৮ টি পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ান পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি – ১ এর জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামের নামে মানুষ হত্যা মানি না মানব না, “জঙ্গিবাদ রুখবো সুন্দর বাংলাদেশ গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি – ১। আজ সকাল ১০ টার দিকে পাবনার চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং পি.ভি.এস ইলেক্ট্রিশিয়ান পাবনা জেলার সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, ১নং পি.ভি.এস ইলেক্ট্রিশিয়ান পাবনা জেলার সাধারন সম্পাদক মোঃ কায়সার আলী (রিপন), সাব জোনাল শাখা পাবনা ফরিদপুরের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাব জোনাল শাখা পাবনা ফরিদপুরের সাধারন সম্পাদক ও জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলফাজ আহমেদ (আলমাজ), এছাড়া আরও উপস্থিত ছিলেন, মোঃ রুবেল বিশ্বাস, মোঃ আরজান আলী, আবু হানিফ, আব্দুস সামাদ প্রমুখ। মানব বন্ধন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতির ১নং পি.ভি.এস ইলেক্ট্রিশিয়ান পাবনা।

























