কুষ্টিয়ায় ভুয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরীর কারখানার সন্ধান

0
1280

আশরাফুল হক টিপু, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন বিত্তিপাড়া নামক স্থানে বিএসবি ইন্ডাষ্ট্রিজ নামে ভুয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরীর কারখানার সন্ধান পাওয়া গিয়েছে। সরেজমিনে দেখা যায়, একটি গোডাউন ঘরে ভবানীপুর এলাকার আব্দুর রশিদ বিএসবি ইন্ডাষ্ট্রিজ নামে ভুয়া বেদ্যুতিক যন্ত্রপাতি তৈরীর মেশিন বসিয়ে এখানে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরী করছে। বিএসবি ইন্ডাষ্ট্রিজে সরকারের কোন নিয়ম-নীতি না মেনে এই অপকর্ম চালাচ্ছে। অগ্নিনির্বাপনেরকোন ব্যবস্থা নেই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ৪-৫টি মেশিন দিয়ে সুইচ, সকেট, ইন্ডিকেটর, ফিউজ, রেগুলেটর, টুপিন, হোল্ডার সহ যাবতীয় মালামাল তৈরী করে। এই সব মালামাল সেটিংয়ের জন্য রয়েছে ৫-৭ জন কর্মচারী। তারা এখানে কর্মরত আছে এবং মালামাল তৈরী করে প্যাকেটজাত করছে। এই ব্যাপারে কথিত বিএসবি ইন্ডাষ্ট্রিজের মালিক আব্দুর রশিদের সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘ তিন বছর এই কারখানা তৈরী করে মালামাল বিভিন্ন জেলায় সেলস ম্যানের মাধ্যমে বিক্রয় করা হয়। এই পর্যন্ত কোন সমস্যা হয়নি। এমনভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরী করা হচ্ছে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবী আব্দুর রশিদ বিএসবি ইন্ডাষ্ট্রিজের নাম ব্যবহার করে একটি গোডাউনের ৪-৫টি মেশিন বসিয়ে কিভাবে ইন্ডাষ্ট্রিজ তৈরী করলো? তৈরীকৃত সুইচ, সকেট, ইন্ডিকেটর, ফিউচ, টুপিন ও হোল্ডারের কভারে শুধু লেখা রয়েছে বিএসবি ইলেট্্িরক ইন্ডাষ্ট্রিজ, কুষ্টিয়া, বাংলাদেশ। এর কোন বিএসটিআই এর নাম্বার নেই। এই ভুয়া কারখানা তৈরী করে আব্দুর রশিদ কোটিপতি বনে যাচ্ছে।