আলমডাঙ্গায় চৌকিদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

0
1377

আলমডাঙ্গা প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম::গতকাল বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা থানার উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়নের দফাদার ও চৌকিদারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র সহাকরি পুলিশ সুপার (সদর সার্কেল) সুফীউল্লাহ। এসআই মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন থানা সেকেন্ড অফিসার জিয়াউর রহমান, এসআই সাজ্জাদুর রহমান, উপজেলা গ্রাম প্রতিরক্ষা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, চৌকিদারদের সাহসী ভূমিকা নিয়ে সমাজের জন্য কাজ করতে হবে। সমাজে কোন অঘটন ঘটলে সাথে সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তবের প্রতি নিষ্ঠাবান হতে হবে।